প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উন্নয়নে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাগরিকদের নিয়ে বোর্ড মিল এলাকায় এ সভা করা হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র মজিবুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হাজেরা বেগম এবং ওয়ার্ডবাসী সেলিম হোসেন, কে এম মিজানুর রহমান, আবদুল মান্নান সিকদার, পাপিয়া আক্তার প্রমুখ। মেয়র মজিবুর রহমান বলেন, পৌরসভার উন্নয়নের বিভিন্ন বিষয়ে নাগরিকদের মত নেওয়া হয়েছে। এগুলোর ভিত্তিতে উন্নয়নকাজ করা হবে।