প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাসিয়া নারী ও পুরুষদের নিয়ে গাছে পান চাষবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার লাউয়াছড়া বন গবেষণাগারে এ সভা হয়। এতে চট্টগ্রাম বন গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক নুসরাত জাহান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বন গবেষণা কেন্দ্রের গবেষণা কর্মকর্তা মাসুদ আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রধান ফিলা পত্নী। ফিলা পত্নী বলেন, মতবিনিময়ে পানচাষি খাসিয়ারা উপকৃত হবেন। সভায় কয়েকটি খাসিয়া পুঞ্জির ৬০ জন অংশ নেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|