প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গতকাল নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে উপজেলার সফিপুর পৌরসভার ৩ নম্বর সার্কেল কার্যালয়ে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর মো. আহাদ আলী। আরও বক্তব্য দেন পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুল আলম সরকার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ছিনতাই ও চুরি-ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় পৌর মেয়র মজিবুর রহমান এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।