মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে জনগণকে জানাতে ও সম্পৃক্ত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই মতবিনিময় সভা হয়। এতে জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি