প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। নেতারা বলেন, জামায়াত-শিবিরের ক্যাডাররা আওয়ামী লীগে যোগ দিতে চেষ্টা করলেও তাঁরা সতর্ক রয়েছেন। স্বাধীনতাবিরোধীদের দলে নেওয়া হবে না। সভায় বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ফরিদ আহমদ, মুজিবুর রহমান, মিয়া মো. ফারুক, আবুল কালাম আজাদ প্রমুখ।