মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর প্রতি লাখে নতুনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় ২২৫ জন। আর প্রতিবছর মারা যান ৪৫ জন। সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সাংস্কৃতিক কর্মীরা যথেষ্ট ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছেন যক্ষ্মা রোগ বিশেষজ্ঞ মাসতুরা বেগম। গতকাল বুধবার দিনাজপুর শিল্পকলা একাডেমির হলরুমে দিনাজপুরের সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি মাসতুরা বেগম এসব কথা বলেন। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সভাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন নাটাব কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধি কাওছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আসফ-উদ-দৌল্লা।