প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় রাজাকার ও মানবতাবিরোধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের সবার বিচার হবে। সুনামগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, সাবেক সাংসদ আবদুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ প্রমুখ।