মতবিনিময় সভা
নীলফামারীতে হরিজন সম্প্রদায়ের অধিকার এবং সেবা প্রাপ্তি বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা সার্প। গতকাল সোমবার দুপুরে শহরের জোড় দরগা এলাকায় অবস্থিত সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সার্প রাইটস প্রকল্পের সমন্বয়কারী রুবিনা ইসলাম। বক্তব্য দেন হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি অন্তর বাঁশফোর, সার্প রাইটস প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক শ্যামল অ্যাঞ্জুলুস, কর্মকর্তা নাজমা বেগম, গোলাম মোস্তফা প্রমুখ। সভায় হোটেল মালিক, সেলুন মালিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সার্প রাইটস প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক শ্যামল অ্যাঞ্জুলুস বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষকে এখনো হোটেলের বাইরে দাঁড়িয়ে খেতে হয়, তারা সেলুনে বসে চুল-দাড়ি কাটাতে পারে না। সভায় এসব সমস্যা সমাধানে সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের করণীয় বিষয়ে তাঁদের মতামত গ্রহণ করা হয়।