মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগরে কৃষক পেনশন স্কিম চালুর দাবিতে গতকাল সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এই সভার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান বারসিক। উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক সিরাজুল ইসলাম, বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেন, আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, জ্যেষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন, কৃষক দিলীপ তরফদার ও গঙ্গারাম ধিবার, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন প্রমুখ।