প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে শিশুকে বুকের দুধ খাওয়ানোবিষয়ক মতবিনিময় সভা হয়েছে৷ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার সকালে এ সভা হয়। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা। বক্তারা বলেন, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো হলে ১৩ শতাংশ শিশুর মৃত্যুহার রোধ করা সম্ভব। এ সময় শিশুখাদ্য হিসেবে গুঁড়ো দুধ পরিহারের আহ্বান জানানো হয়৷ নীলফামারী প্রতিনিধি