মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ দমনে ইসলামি চিন্তাবিদ ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নীলফামারী জলঢাকা থানা-পুলিশ। গতকাল বুধবার থানা চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম। বক্তব্য দেন ইউএনও মো. হাসান হাবীব, সহকারী পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সমিতির জলঢাকা উপজেলার সভাপতি কামরুল আলম প্রমুখ।