মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপ-আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের উপবৃত্তি আদায়সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপ-আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের উপজেলা উপবৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন জাবরহাট ইউপির চেয়ারম্যান মো. আবদুস সবীর। সভায় উপ-আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের ১১২ জন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। বেলা দুইটা পর্যন্ত চলে এই সভা।