প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনবহুল স্থান ও গণপরিবহন ধূমপানমুক্ত রাখতে গতকাল মঙ্গলবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) ও জেলা পুলিশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আতাউর রহমান ও সাইফুর রহমান, তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন জেলা কমিটির সভাপতি সুশান্ত ভৌমিক, এসিডির কর্মকর্তা তৌফিকুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ।