প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে সচেতন নাগরিক কমিটির (সনাক) সঙ্গে গণমাধ্যমকর্মীদের গতকাল বুধবার সকালে মতবিনিময় সভা হয়েছে। শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত সনাক কার্যালয়ে ওই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. ময়জুল ইসলাম। বক্তব্য দেন টিআইবি লালমনিরহাটের এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার, সনাক সদস্য ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সনাক সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংকার সুপেন্দ্রনাথ দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম মণ্ডল প্রমুখ। সভায় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৮ জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবদুর রব, এস দিলীপ রায়, আবু হাসনাত, উত্তম কুমার রায়, গোকুল রায়, আহমেদুর রহমান প্রমুখ।