প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বড়লেখা সদর, দক্ষিণভাগ দক্ষিণ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার। প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন সোয়েব আহমদ, জাহিদুল ইসলাম, সিরাজ উদ্দিন, সরফ উদ্দিন নবাব, লুৎফুর রহমান, ইয়াছিন আলী, ফয়েজ আলী প্রমুখ।