মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার উপজেলার ইমাম ও কাজীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, ইমাম ও মোয়াজ্জিন সমিতির সভাপতি আজিজার রহমান প্রমুখ।