মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে গতিশীল করতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। এ সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি গোবিন্দলাল দাস। বক্তব্য দেন কলেজশিক্ষক জহুরুল কাইয়ুম, কবি ইবনে সিরাজ, জেলা মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর, সংস্কৃতিকর্মী শিরিন আকতার প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতির ভয়াবহ ও ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ লক্ষ্যে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে।