মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেছে প্রশাসন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সভায় ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহম্মদ আসাদুজ্জামান ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।