মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের আয়োজনে গত বুধবার দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে ও বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা রোধ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। বক্তব্য দেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আখতার ইকবাল, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ, ইউএনও আবদুল্লাহ আল খায়রুম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহমুদ হাসান প্রমুখ।