প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গত বুধবার স্থানীয় প্রগতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন প্রগতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিদেশী চন্দ্র বর্মণ। বক্তব্য দেন সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রতিবন্ধী মাহফুজার রহমান প্রমুখ। মাহফুজার রহমান বলেন, ‘আমি ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু প্রতিবন্ধী কোটা থাকা সত্ত্বেও আমাকে চাকরি দেওয়া হয়নি।’