মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে মাদক ও সন্ত্রাস নির্মূলে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার পানহাটা সরকাির প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত ওই সভায় গ্রামের কয়েক শ বাসিন্দা উপস্থিত ছিলেন৷ সভায় উপস্থিত গ্রামবাসী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হন৷ বিকেল পাঁচটায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন রামপাল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বেলায়েত হোসেন৷