মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। সংগঠনের সভাপতি দিলারা বেগম পারুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক রনেন রায়। সংগঠনের নেত্রীরা জানান, তাঁরা কর্মক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। তাঁদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না।