প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক শিক্ষার গুণমান উন্নয়নে গতকাল বৃহস্পতিবার মতবিনিময় সভা হয়েছে। উপজেলার কামারপুকুর অঞ্চলের (ক্লাস্টার) উদ্যোগে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সভা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার। বক্তব্য দেন সৈয়দপুর প্রেসক্লাবের সম্পাদক সাকির হোসেন, কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ প্রমুখ।