প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা মিলনায়তনে যৌনকর্মীদের মানবাধিকার প্রতিষ্ঠাকরণ, শোষণ ও নির্যাতন প্রতিরোধ কার্যক্রম বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা পায়াক্ট বাংলাদেশ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। সংগঠনের সভানেত্রী পারভিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি এস এম শাহজালাল, এসআই মোশাররফ হোসেন, পায়াক্ট বাংলাদেশের প্রোগ্রাম সমন্বয়ক শাহ আলম প্রমুখ।