মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক হলরুমে কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান মো. তৈয়ব আলীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি কুড়িগ্রামের নির্বাহী পরিচালক আবদুস সাত্তারহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলায় কর্মরত সব কর্মকর্তা প্রতিবন্ধীদের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।