মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান প্রামাণিক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম প্রমুখ। এ ছাড়া গতকাল বিকেল চারটায় একই বিষয়ে সাদুল্যাপুর উপজেলা পরিষদ মিলনায়তনেও মতবিনিময় সভা হয়েছে। এখানে ইউএনও (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসি প্রমুখ।