মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার থেকে একযোগে সারা দেশে ওপিভি ভ্যাকসিন চালু ও ওই দিন ‘জাতীয় সুইচ দিবস’ পালন উপলক্ষে গতকাল সকালে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গৌরমনি সিনহা, পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের পরিচালক মো. কুতুবুদ্দীন, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, বিএমএ সিলেটের সভাপতি অধ্যাপক রুকন উদ্দীন আহমেদ, সিলেটের ডেপুটি সিভিল সার্জন আবুল কালাম আজাদ ও ইউনিসেফের হেলথ অফিসার সালেকুজ্জামান বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আহমদ সিরাজুম মুনীর।