মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার চতুর্থ ধাপের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে উপজেলা প্রশাসন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সকাল ১০টার দিকে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সারোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। মতবিনিময় সভায় ১৩টি ইউনিয়নের বিভিন্ন পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।