মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী এমদাদুল ইসলাম। সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার সাইফুল্লাহ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদির মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবীবুর রহমান প্রমুখ। আগামী ৭ মে এই উপজেলায় ইউপি নির্বাচন হবে।