মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন এবং সচেতন নাগরিকের আয়োজনে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম। সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুস সবুর। বক্তব্য দেন দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুজ্জামান শাহ, থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত, মহিলাবিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু ছালেক, পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী নাহিদুজ্জামান, প্রধান শিক্ষক মো. সেলিম প্রমুখ।