মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগামীর জন্য বিনিয়োগ, শিক্ষার অধিকার চাই—এখনই’ স্লোগানকে সামনে রেখে ভোলা হিড বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা হয়েছে। শিক্ষাবিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৬ উপলক্ষে গতকাল শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করে কোস্ট ট্রাস্ট। এ সময় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট শিরিন শবনম, যুব উন্নয়নের দৌলতখান উপজেলা কর্মকর্তা খবির হোসেন, আঙিনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক বিলকিস জাহান, সাংবাদিক ও বেসরকারি সংস্থার কর্মকর্তা আবদুল বারেক প্রমুখ। বক্তারা বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুপুরে খাবার, চিকিৎসা ও পোশাক নিশ্চিত করতে হবে।