মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। এতে আগামী রোববার সংগঠনের পক্ষ থেকে গরিব ও অসহায় ছেলেমেয়েদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণের সিদ্ধান্ত হয়। সভায় পার্লামেন্টের জেলা সভাপতি দীপংকর ভদ্র সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন চাইল্ড পার্লামেন্ট সিরাজগঞ্জ জেলার উপকমিটির সভাপতি মারুফ সরকার, সদস্য সন্দীপ সাহা, আশরাফুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, সাব্বির রহমান, ইমন হোসেন, সানজিনা আক্তার, আয়েশা আক্তার, ঊর্মি আক্তার, প্রীতি খন্দকার, শবনম আক্তার, শারমিন আকতার, জেরিন আক্তার প্রমুখ।