মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে যৌন হয়রানি ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল হক। সভায় বক্তারা বলেন, একমাত্র সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাজ থেকে যৌন হয়রানি ও বাল্যবিবাহ দূর করা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে জাতীয় ও স্থানীয় পত্রিকার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারেন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জি এম শাহীন।