মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়তা দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারে মেলা আয়োজনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক জাকারিয়া। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আগামীকাল শুক্রবার থেকে মেলা শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্যের ৫৮টি স্টল থাকবে। মেলার আয়োজনে রয়েছে এসএমই ফাউন্ডেশন। মৌলভীবাজার প্রতিনিধি