মতলব উত্তরে জামায়াতের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে অবস্থিত কলাকান্দা আইডিয়েল ট্রাস্ট নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গত শনিবার দুপুরে রাষ্ট্রবিরোধী ও নাশকতার অভিযোগে পুলিশ জামায়াতে ইসলামী বাংলাদেশের চাঁদপুর জেলা আমির ও সেক্রেটারিসহ জেলা ও উপজেলা পর্যায়ের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। থানা সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানে জানালা-দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির মাওলানা আহমঞ্চদ উল্লা, জেলা সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজী, মতলব উত্তর উপজেলা শাখার আমির অধ্যাপক আবুল বাশার ও সেক্রেটারি আমীর হোসেন রয়েছেন।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুস্তম আলী শিকদার জানান, রাষ্ট্রবিরোধী এবং নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।জেলা জামায়াত এবং মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় সূত্র জানায়, এটি জামায়াতের সাংগঠনিক সভা ছিল। গোপন বৈঠক করার প্রশ্নই ওঠে না।