মতলব উত্তরে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে দুই পক্ষের সংঘর্ষ এড়াতে গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মনিরুজ্জামান গতকাল সকালে এ আদেশ জারি করেন।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলার সিকিরচর ও আদুরভিটি গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে সাতজন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল আবারও ছেংগারচর বাজারে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
ইউএনও জানান, ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।