মতলব উত্তরের ১০০ শীতার্ত কম্বল পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিচন্তপুর গ্রামে প্রথম আলো ট্রাস্ট্রের উদ্যোগে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় শীতার্তদের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে খুশি হন শীতার্ত দুস্থ নারী-পুরুষেরা। তাঁরা বলেন, কম্বল পেয়ে শীতের বাকি দিনগুলো আরামে কাটবে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শাহাদাত করিম চৌধুরী, তারেক ইসলাম চৌধুরী, বশির উল্লাহ মুন্সী, শাহীন কাদির জমাদার ও জাকির হোসেন শিকদার।