মতলব উন্নয়ন সংগ্রাম পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলবের সড়ক, নদীপথ, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও পরামর্শ পেশ করার জন্য মতলব উত্তর-দক্ষিণ উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। মুহাম্মদ আবদুল আহাদ সংগঠনের সভাপতি ও মাওলানা আফসার উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সংগ্রাম পরিষদ গঠিত হয়। একই সঙ্গে ৬১ সদস্যের একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। এতে উপদেষ্টা ও পৃষ্ঠপোষকও নির্বাচন করা হয়।গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগর আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরীকে মতলব উন্নয়ন সংগ্রাম পরিষদের পৃষ্ঠপোষক করা হয়েছে। বিজ্ঞপ্তি।