মতলব মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব মুক্ত দিবস আজ শুক্রবার। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনতার প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী মতলব থেকে বিতাড়িত হয় এবং ওই সময়ের মতলব থানা (বর্তমান মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা) শত্রুমুক্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের এপ্রিলে পাকিস্তানি বাহিনী মতলবে প্রবেশ করে। এরপর তারা কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেয় এবং কয়েক শ লোককে হত্যা করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সহিদউল্লাহ সাঈদ বলেন, এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।