মতলব সেতুর কাজ শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে বহুপ্রতীক্ষিত ‘মতলব সেতু’র নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে একনেকের সভায় মতলব-ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণের জন্য ৮৪ কোটি ৬০ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। ২০১৭ সালের জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার সময় নির্ধারণ করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেনের বরাত দিয়ে উপবিভাগীয় প্রকৌশলী শেখ মো. শাহরুল আমিন জানান, ৩০৪ দশমিক ৫১ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এ সেতুর দুই পাশে সংযোগ সড়ক থাকবে ১ দশমিক ৮৬ কিলোমিটার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা করেছে সওজ বিভাগ।