মতলব-২ উপকেন্দ্রে পূর্ণাঙ্গ কেন্দ্র দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার জন্য মতলব-২ উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের দাবি জানিয়েছে এলাকার লোকজন।উপকেন্দ্রের সচিব এবং নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পিয়াল হক জানান, তাঁর কেন্দ্রে ছয়টি কক্ষে এবার ২৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১২৩ ও ছাত্রী ১২৬ জন। নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের উপদেষ্টা এবং দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী জানান, ‘কেন্দ্রটি নকলমুক্ত। আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র করা হোক।’ নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান এবং নিশ্চিন্তপুর বাজার বণিক সমিতির সহসভাপতি বাবুল মুফতি বলেন, ‘এ কেন্দ্রে নকল তো দূরের কথা, একটি সাদা কাগজও পাননি। এটি পূর্ণাঙ্গ কেন্দ্র হওয়ার যোগ্যতা রাখে।’ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কেন্দ্রটির পরিবেশ ভালো। লিখিত আবেদন করলে এ ব্যাপারটি আমরা বিবেচনায় আনব।’