প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত সোমবার ছিনতাইকারীদের গুলিতে দীপক বণিক নামে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেন। তাঁর ভাই দিলীপ বণিক আহত হয়েছেন। উপজেলার বরদিয়া আড়ং বাজারের স্বর্ণ ব্যবসায়ী নয়ন শিল্পালয়ের মালিক দীপক কয়েকজনকে নিয়ে রাতে বাজার থেকে গ্রামের বাড়ি শীলমন্দি যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কাজী সুলতান উচ্চবিদ্যালয়সংলগ্ন সেতুর কাছে ছিনতাইকারীরা দীপকের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা দেশীয় বন্দুকের (এলজি) গুলি ছুড়লে দীপকের দুই হাত ও বুক গুলিবিদ্ধ হয়।