প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে যৌতুক ও বাল্যবিবাহ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এতে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল হাই, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ। জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক বলেন, যৌতুক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।