মতলবে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যবহারবিধি মানব, বালাইনাশকের উপকার ঘরে ঘরে আনব’—এই স্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বালাইনাশকের ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে ওই কর্মশালা উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাইউম মজুমদার। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে বক্তব্য দেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম সৈয়দ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রউফ ও মো. রাসেল মিয়া।