মতলবে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রাহিমা আক্তারকে (২০) হত্যার অভিযোগে তাঁর স্বামী আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার উপজেলার ঘিলাতলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, আবু জাফরকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।