মতলবে ছয় জেলের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রি ও নদীতে কারেন্ট জাল পাতার দায়ে ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম। দণ্ড পাওয়া জেলেদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার দুর্লভ চন্দ্রকে দুই বছরের, শংকর চন্দ্রকে ছয় মাসের ও মতলব উত্তর উপজেলার নুর মোহাম্মদ, দেলোয়ার হোসেন, এনামুল হক ও আনিছ মিয়াকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মতলব উত্তরের ইউএনও বলেন, জাটকা বিক্রি এবং মেঘনায় জাল ফেলার দায়ে এসব জেলেকে দণ্ড দেওয়া হয়। তাদের গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।