মতলবে ট্রলির চাপায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মালবাহী ট্রলির চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিকিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই তরুণের নাম মো. জুয়েল ভুঁইয়া (২৩)। তাঁর বাড়ি উপজেলার উত্তর দশানী গ্রামে।
পুলিশ ও নিহত তরুণের পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টায় জুয়েল ভুঁইয়া পারিবারিক কাজে বাড়ি থেকে উপজেলার শিকিরচর গ্রামে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১১টায় শিকিরচর গ্রামে মেঘনা-ধনাগোদা প্রকল্পের বেড়িবাঁধে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি মালবাহী ট্রলি তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত ১২টায় মতলব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ।
মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, ময়নাতদন্তের জন্য জুয়েল ভুঁইয়ার লাশ গতকাল চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।