মতলবে যুবদল নেতা হত্যার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যুবদল নেতা গোলাম মাওলা (বিপুল) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নাছিমা বেগম (৩৮) গত রোববার চাঁদপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রোববার কবির হোসেন নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি বাইশপুর গ্রামে। এ যাবৎ এ ঘটনায় মোট নয় ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের সবাইকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।