মতলবে লিয়াকত হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের ব্যবসায়ী লিয়াকত উল্যাহ (৫৫) হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ৬ মার্চ স্বাক্ষরিত অভিযোগপত্রটি গত বৃহস্পতিবার চাঁদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) জালাল উদ্দিন আহমঞ্চদ।পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১০ মে এনায়েতনগর গ্রামের সাহেব বাজারে কতিপয় দুর্বৃত্ত লিয়াকতকে কুপিয়ে হত্যা করে। ১১ মে নিহত ব্যক্তির ভাতিজা তৌফিক আজিম ১৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। ওই বছরের শেষ দিকে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। জালাল উদ্দিন আহমঞ্চদ বলেন, ‘৬ মার্চ অভিযোগপত্রটি তৈরি হলেও অনিবার্য কারণে এটি আদালতে জমা দিতে দেরি হয়েছে। মামলার তদন্তভার নেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাক্ষী এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিরপেক্ষতা বজায় রেখে অভিযোগপত্র দাখিল করেছি। এজাহারভুক্ত ১৬ জন এবং এজাহারবহির্ভূত তিনজনসহ মোট ১৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’ তিনি জানান, এজাহারভুক্ত প্রধান আসামি হাজি মঈন উদ্দিনসহ ১৪ জন জামিনে মুক্ত আছেন। তিনজন পলাতক। বাকি দুজন কারাগারে আছেন।বাদী তৌফিক আজিম বলেন, আসামিরা মামলা তুলে নিতে তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন।