মতলবে শিক্ষককে সাময়িক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে ছাত্রীকে জুতাপেটার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মো. শামসুল হককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ীভাবে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহামঞ্চদ কবির হোসেন ওই শিক্ষককে সাময়িক অব্যাহতি, কারণ দর্শানোর নোটিশ প্রদান ও তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।